ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশের নদীগুলোর বেশ কিছু পয়েন্টে পানি বেড়েছে। তবে এতে নতুন করে বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
সারাদেশে দুইটি নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র তাদের নিয়মিত বুলেটিনে জানায়, শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন নদনদীর ৬৩টি পয়েন্টের মধ্যে ১২টি পয়েন্টে পানি বেড়েছে। কমেছে ৩১টি পয়েন্টে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারি প্রকৌশলী সাজ্জাদ হোসেন রোববার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান নদনদীগুলোর পানি কমছে। মেঘনা অববাহিকার নদীগুলোর বেশ কিছু পয়েন্টে পানি বাড়লেও তা সাময়িক। আশেপাশে বৃষ্টির কারণে এ অববাহিকার নদনদীর পানি বাড়ে। তবে এতে বন্যা পরিস্থিতির তেমন অবনতি ঘটবে না। কারণ এসব পয়েন্টে পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে।
পূর্বাভাস কেন্দ্র আরও জানায়, ব্রহ্মপুত্র অববাহিকায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার কমেছে। তবে কাউনিয়া পয়েন্টে বেড়েছে পাঁচ সেন্টিমিটার ।
গঙ্গা অববাহিকায়ও পাংখা পয়েন্টে গঙ্গা, গোয়ালন্দ ও ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ১১, ২১ ও ১২ সেন্টিমিটার ওপরে রয়েছে।
মেঘনা অববাহিকার উল্লে
bdnews24