২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে কাটা রাইফেলসহ যুবক গ্রেপ্তার

শহরের শেখহাটি এলাকা থেকে পুলিশ রাসেল (২২) নামের এক যুবককে শনিবার বিকেলে কাটা রাইফেলসহ গ্রেপ্তার করেছে। সে যশোরের বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের আবদুল মজিদের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

নড়াইল, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের শেখহাটি এলাকা থেকে পুলিশ রাসেল (২২) নামের এক যুবককে শনিবার বিকেলে কাটা রাইফেলসহ গ্রেপ্তার করেছে। সে যশোরের বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের আবদুল মজিদের ছেলে। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক মোঃ আসাদ জানান, রাসেল শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রাম থেকে একটি কাটা রাইফেল চটের ব্যাগে নিয়ে বসুন্দিয়া যাচ্ছিল। শেখহাটি বাজারে এলে ওখানকার ফাঁড়ি পুলিশ তাকে রাইফেলসহ আটক করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.