২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির আটক শিকদের পরিবারে উৎকণ্ঠা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সাইদুর রহমান খানসহ আটক অধ্যাপক আব্দুস সোবহান ও মলয় ভৌমিককে কোথায় রাখা হয়েছে, তার কোনও খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীও এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি। এ অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে আটক শিকদের স্বজনরা। অধ্যাপক সাইদুর রহমানের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র নাজমুস সাদাত শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবাকে কোথায় কী ভাবে রাখা হয়েছে তা জানতে না পেরে তার পরিবার দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 12:09 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

রাজশাহী, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সাইদুর রহমান খানসহ আটক অধ্যাপক আব্দুস সোবহান ও মলয় ভৌমিককে কোথায় রাখা হয়েছে, তার কোনও খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীও এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি। এ অবস্থায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে আটক শিকদের স্বজনরা। অধ্যাপক সাইদুর রহমানের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র নাজমুস সাদাত শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবাকে কোথায় কী ভাবে রাখা হয়েছে তা জানতে না পেরে তার পরিবার দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েছে। তিনি বলেন, "বাবা ডায়াবেটিক রোগী। খাওয়া দাওয়ার বিষয়ে তার বিধি-নিষেধ রয়েছে। তাকে নিয়মিত ওষুধ খেতে হয়, যাওয়ার সময় কোনও ওষুধপত্র নিয়েও যেতে পারেননি তিনি।" অধ্যাপক আব্দুস সোবহানের বাসায় ফোন করা হলে তার আত্মীয় পরিচয়দানকারী সিদ্দিকুর রহমান নামে এক জন জানান, বাসায় সবাই উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে। র‌্যাব অফিসে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়েছে থানায় খোঁজ নিতে। কিন্তু থানা থেকেও কিছু জানাতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন শনিবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের প থেকে শিকদের খোঁজ-খবর করা হচ্ছে। শিকদের একটি টিম মতিহার থানায় গিয়ে শিকদের খোঁজ নেবে।" উপাচার্য জানান, আটক শিকদের র‌্যাব কার্যালয়ে রাখা হতে পারে বলে ধারণা করে পরিবারের সদস্যরা র‌্যাবের সঙ্গে যোগাযোগ করে। তবে র‌্যাব তাদের থানায় খোঁজ নিতে পরামর্শ দিয়েছে। এদিকে তিন শিককে আটক ও অজ্ঞাত স্থানে নেওয়ার পর পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে গেছে। গ্রেপ্তার এড়াতে অনেক শিকই বাসায় থাকছেন না। কাজলা গেট ছাড়া কোথাও পুলিশের উপস্থিতিও নেই। বৃহস্পতিবার গভীর রাতে সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাইদুর রহমান খান ও প্রগতিশীল শিক সমাজের আহবায়ক অধ্যাপক আব্দুস সোবহানকে বাসা থেকে এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় ভৌমিককে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসে তার বোনের বাসা থেকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদকেও আটক করা হয়। আটকের ৩৬ ঘণ্টা পর শনিবার দুপুরে দুই শিককের বিরুদ্ধে জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের চার দিনের রিমান্ডে পাঠান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৭ ঘ.