২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রোড ম্যাপ' বাস্তবায়নে সবাই আন্তরিকভাবে এগিয়ে আসুন: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ নির্বাচন কমিশনের 'রোড ম্যাপ' বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন,'' এ মূহুর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে ২০০৮ সালের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার মূল্য লক্ষ্য ব্যাহত হয়।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ নির্বাচন কমিশনের 'রোড ম্যাপ' বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন,'' এ মূহুর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে ২০০৮ সালের মধ্যে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার মূল্য লক্ষ্য ব্যাহত হয়।'' শুক্রবার সৌদি আরব যাওয়ার প্রাক্কালে এক বিবৃতিতে এরশাদ একথা বলেন। জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমন্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রমুখ। আগামী ৩ সেপ্টেম্বর এরশাদ দেশে ফিরবেন। বিবৃতিতে জাপা চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে 'অনাকাঙ্খিত ও দুঃখজনক' বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ''১১ জানুয়ারির পট পরিবর্তনে জাতির প্রত্যাশা পূরণের যে পথ উন্মুক্ত হয়েছে, সেক্ষেত্রে সশস্ত্র বাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সশস্ত্র বাহিনীর সেই ভূমিকা দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।'' তিনি বলেন,''আমি আশা করব, রোডম্যাপ বাস্তবায়নে সকলেই আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসবেন।'' বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এসএম/এসকে/১৮২৬ ঘ.