২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ: ক্যাম্পাসে 'বিশ্ববিদ্যালয় প্রতিবেদক'কে পিটিয়েছে র‌্যাব

ডেইলি স্টারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কামরুল হাসান খান বৃহস্পতিবার বিকেলে সংবাদের খোঁজে তার ক্যাম্পাসে গিয়ে র‌্যাবের পিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তার বাঁ পায়ে সামান্য একটু ত্র"টি ছিল। এ কারণে তিনি খু্ঁিড়য়ে খুঁড়িয়ে হাটতেন। র‌্যাবের মারধরের কারণে তার খুঁড়িয়ে হাঁটাও বন্ধ হল কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 06:41 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডেইলি স্টারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক কামরুল হাসান খান বৃহস্পতিবার বিকেলে সংবাদের খোঁজে তার ক্যাম্পাসে গিয়ে র‌্যাবের পিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তার বাঁ পায়ে সামান্য একটু ত্র"টি ছিল। এ কারণে তিনি খু্ঁিড়য়ে খুঁড়িয়ে হাটতেন। র‌্যাবের মারধরের কারণে তার খুঁড়িয়ে হাঁটাও বন্ধ হল কিনা তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে কামরুল বলেন, "কারফিউ শিথিল হওয়ার পর বিকেলে গিয়েছিলাম ক্যাম্পাসে অবস্থা দেখতে। পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দাঁড়িয়েছি, হঠাৎ একটি র‌্যাবের গাড়ি সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো বেধড়ক পিটুনি। তাদের পিটুনির চোটে আমি যখন ব্যাথায় ভারী হয়ে যাওয়া পা নিয়ে কোনও রকমে দৌড়ে রোকেয়া হলের উল্টোদিকের ফুটপাতে গিয়ে দাঁড়ালাম তখন আরও দুটি র‌্যাবের ভ্যান এসে আমাকে আবার মারধর শুরু করে।" এরপর সৌভাগ্যক্রমে ডেইলিস্টারেরই আরেক সংবাদকর্মী সেদিক দিয়ে যাওয়ার সময় তাকে কোনও রকমে মোটর সাইকেলে তুলে নিয়ে যান। কামরুল রাতে ভালভাবে দাঁড়াতেও পারছেন না। এক সহকর্মীর বাসায় বিছানায় শুয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জানি না ঠিকমতো হাঁটতে পারব কি না।" কামরুল গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের