ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাত্র তিন ঘণ্টার নোটিশে সরকার বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ায় এখনও বাড়ি ফিরতে পারেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী। শত শত শিক্ষার্থী আটকা পড়েছেন ক্যাম্পাসে।
ছাত্রী হলগুলো বৃহস্পতিবার সকালে খালি করে দেওয়ার পর ক্যাম্পাস ছেড়ে কোথাও যেতে পারছেন না তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আমিনুর রহমান রাসেল জানান, যৌথবাহিনী রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে একযোগে ৬টি ছাত্র হলে অভিযান চালায়। এসময় ভাসানী হল থেকে ২৮ জন ও কামালউদ্দীন হল থেকে ২০ জনকে আটক করে নবীনগরে নিয়ে ছেড়ে দেয় তারা।
ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার কাঞ্চন জানালেন, বুধবার সন্ধ্যায় ক্যাম্পাস ছাড়লেও বাড়ি ফেরার জন্য গাড়ি না পাওয়ায় তিনি আরো ২০/২৫ জন ছাত্রের সঙ্গে রাতে শ্রীরামপুর গ্রামের একটি বাড়িতে লুকিয়ে ছিলেন।
ঢাকা থেকে দূর পাল্লার কোনও যানবাহন চলাচল না করায় শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায়। ছাত্রীরা পড়েন চরম নিরাপত্তাহীনতার মধ্যে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কয়েকশ' ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 'ট্রান্সপোর্ট' (বাস রাখার স্থান) এলাকায় অবস্থান করছিলেন। সব ধরণের যানবাহন বন্ধ থাকায় কীভাবে ক্যাম্পাস ছাড়বেন তা ভেবে পাচ্ছিলেন না তারা।
প্রত
bdnews24