২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডিতে রেস্তোরাঁ পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা

রাজধানীর ধানমন্ডিতে সাতমসজিদ রোডের 'ফোর সিজন' রেস্তোরাঁ আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার সকাল থেকেই রেস্তোরাঁর সামনের রাস্তায় ওই এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টার দিকে ৫ তলা রেস্তোরাঁ ভবনের ওপরের কোনো এক তলার জানালা দিয়ে নিচে কয়েকটি কাঁচের বোতল ফেলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা রেস্তোরাঁয় ঢুকে পড়ে এবং আগুন ধরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 01:50 PM

Updated : 26 Apr 2022, 02:40 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)