২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধের নির্দেশ মানবে না ঢাবি কর্তৃপক্ষ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরের কলেজ বন্ধ এবং রাত ৮টার মধ্যে হল খালি করার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়ে এটা করতে হবে। এ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মানবে না। সরকারি স্দ্ধিান্তের প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 12:01 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরের কলেজ বন্ধ এবং রাত ৮টার মধ্যে হল খালি করার নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়ে এটা করতে হবে। এ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মানবে না। সরকারি স্দ্ধিান্তের প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মিছিল করছে। ক্যাম্পাস থেকে বিডিনিউজ ডটকম প্রতিবেদক গোলাম মোর্তজা অন্তু জানিয়েছেন, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাইকিং করে প্রচার করছে ,কর্তৃৃপক্ষ বন্ধের নির্দেশ মানবে না এবং ছাত্রছাত্রী এবং শিক্ষক- কর্মকর্তারা যেন তাদের অনুমোদন ছাড়া ক্যাম্পাস ত্যাগ না করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দায় বলেন, কর্তৃপক্ষ এখনও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। হল খালি করতে হলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নিয়ে করতে হবে। উপদেষ্টা পরিষদ হল খালি করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমরা জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন বলেন, হল খালি করার সিদ্ধান্ত সরকার নিতে পারে না। এ সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মানবে না। যদি এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়,তবে পরিস্থিতি পর্যালোচনা করে সিন্ডিকেট তা নেবে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক ড. অহিদুজ্জামান বলেছেন, কিছুক্ষন আগে বৈঠক হয়েছে। হল খালি করার কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের ছেলেরা আমাদের ক্যাম্পাসে থাকবে। বিশ্ববিদ্যলয়ের ছাত্রীরা জানিয়েছে, চারটি ছাত্রী হলের প্রভোস্ট ছাত্রীদের হল ত্যাগ না করার নির্দেশ দিয়ে জানিয়েছে, কর্তৃপক্ষ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। ছাত্ররা জানিয়েছে, তারা হল খালি করে চলে যাবে না। যা হয় হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খালি করার নির্দেশ দিলেও তারা মানবে না। ওদিকে সরকারের তরফ থেকে হল খালি করার সিদ্ধান্তের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর সূর্যসেন, শহিদ জিয়া , বঙ্গবন্ধু শেখ মুজিব ও জসিম উদ্দিন হল থেকে বেশ কিছু ছাত্র ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। বিডিনিউচ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএসবি/জিএমএ/এমএআর/এসি/১৮১১ঘ.