২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় ফালুর স্ত্রীর ৮ বছর কারাদণ্ড

প্রায় দেড় কোটি টাকা কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে এক কোটি ৫৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড এবং যেসব সম্পত্তির তথ্য গোপন করেছেন তা বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে আসামির অনুপস্থিতিতেই সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত ছিলেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় কোটি টাকা কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে এক কোটি ৫৮ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড এবং যেসব সম্পত্তির তথ্য গোপন করেছেন তা বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে আসামির অনুপস্থিতিতেই সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত ছিলেন না। মাহবুবাকে আয়কর ফাঁকির জন্য তিন বছর এবং আয়কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আসামির আটক অথবা আত্মসর্মপণের পর এই সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। গত ৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদ বাদী হয়ে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা দায়ের করেন। ওই দিনই বিচারক মো. আজিজুল হক শুনানি শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এরপর ২৩ জুলাই ওই আদালত মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত- ১ এ পাঠিয়ে দেয়। মামলায় বলা হয়েছে, অভিযুক্ত মাহবুবা সুলতানা ২০০১-০২ থেকে ২০০৫-০৬ পর্যন্ত বিভিন্ন কর বর্ষে প্রতিবছর সম্পত্তি ও ব্যাংক বিবরণে মিথ্যা তথ্য দিয়েছেন। এতে আরো বলা হয়, তিনি আসবাবপত্র, মৎস্য, বাড়ি নির্মাণ, শেয়ার বিনিয়োগ, উৎসব ভাতা, স্থায়ী আমানত ইত্যাদি খাতের মিথ্যা তথ্য আয়কর বিভাগে জমা দিয়ে সর্বমোট ৬ কোটি ৩২ লাখ ২২ হাজার ৯৩২ টাকার আয় গোপন করেছেন। এছাড়া তিনি এই মিথ্যা তথ্য বিবরণীর মাধ্যমে উলি