২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩-২৬ আগস্টের পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ আগস্ট বৃহস্পতিবার থেকে ২৬ আগস্ট পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ আগস্ট বৃহস্পতিবার থেকে ২৬ আগস্ট পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইব্রাাহিম বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসমুহ 'অনিবার্য কারণবশত' স্থগিতের কথা ঘোষণা করেন। ওইসব পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। পরীক্ষাগুলোর পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৪৩২ ঘ.