ঢাকা, ২২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সরকার চলমান ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
এক তথ্য বিবরণীতে উচ্ছৃংখলা থেকে বিরত থাকার জন্য সবাইকে সাবধান করে দিয়ে সরকার বলেছে, 'জনস্বার্থবিরোধী তৎপরতা' চলতে থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি অনুযায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে এবং বিচার বিভাগীয় তদন্তের উদ্যোগ নেয়া
হয়েছে। এরপরও অ-ছাত্রসহ একশ্রেণীর মানুষ সম্পত্তির ক্ষতিসাধন করছে যা চলতে দেওয়া যায় না।
এতে আরো বলা হয়, এ ধরণের জনস্বার্থবিরোধী তৎপরতা চলতে থাকলে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে এবং জানমালের রক্ষায় এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকার বাধ্য হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে১৫২৬ ঘ.
bdnews24