২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা তুলে নেওয়ারও দাবি করেছেন ঢাবি শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘাতময় পরিস্থিতির মধ্যে শিক্ষকরা মঙ্গলবার এক বৈঠক করে দেশের জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘাতময় পরিস্থিতির মধ্যে শিক্ষকরা মঙ্গলবার এক বৈঠক করে দেশের জরুরি অবস্থা অবিলম্বে তুলে নেওয়ার দাবি করেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষক সমিতির বৈঠক থেকে এ দাবি জানানো হয়। ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষকরা বৈঠকে সিদ্ধান্ত নেন, দাবি তুলে ধরতে বুধবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার সামনে থেকে একটি র‌্যালি নিয়ে তারা শহীদ মিনারে যাবেন। শিক্ষকরা বুধবার বেলা ১২ টার মধ্যে সেনা ক্যাম্প প্রত্যাহার, আহত শিক্ষক ও শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করা ও দোষীদের নিঃশর্ত ক্ষমা প্রার্থনাসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সমিতির সদস্য অধ্যাপক আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বৈঠকের এসব সিদ্ধান্ত জানিয়ে বলেন, তারা ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/এমএইচবি/২০৩৭ ঘ.