২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলা: তিন আসামীর পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ

বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দায়ের করা লিভ টু আপিলের ওপর তিন জনের পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। লিভ টু আপিলকারী অপর দুই আসামির মধ্যে কর্ণেল শাহরিয়ার রশিদ খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সৈয়দ ফারুক রহমান, আটিলারী মহিউদ্দিন ও ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান বক্তব্য প্রদান শেষ করেছেন। তিনি আবারও বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সামরিক আদালতে করার দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 11:52 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের দায়ের করা লিভ টু আপিলের ওপর তিন জনের পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। লিভ টু আপিলকারী অপর দুই আসামির মধ্যে কর্ণেল শাহরিয়ার রশিদ খানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী সৈয়দ ফারুক রহমান, আটিলারী মহিউদ্দিন ও ল্যান্সার মহিউদ্দিনের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট খান সাইফুর রহমান বক্তব্য প্রদান শেষ করেছেন। তিনি আবারও বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সামরিক আদালতে করার দাবি জানান। মঙ্গলবার দশম দিনের শুনানিতে অংশ নিয়ে কর্ণেল শাহরিয়ার রশিদ খানের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান বলেন, এ মামলায় ৬১ জন সাক্ষী থাকলেও তাদের এক জনেরও জেরা গ্রহণ না করেই নিম্ন আদালত রায় দিয়েছে। রেজ্জাক খান বলেন শাহরিয়ার রশিদ খান এ হত্যার সঙ্গে জড়িত ছিলেন না। তার বিরুদ্ধে অভিযোগ ভিন্ন প্রকৃতির। তিনি শুনানিতে আরও বলেন, হত্যাকাণ্ডের ২৩ বছর পর বিচার হয়েছে। সাক্ষীদের জবানবন্দি ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি। হাইকোর্ট কাগজপত্র দেখে বিচার করেছে বলে আসামী শাহরিয়ার রশিদ খান প্রতিকার পাননি। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ৫ জন কারাগারে রয়েছেন। এই পাঁচ জনের আপিলের ওপর শুনানি ৭ আগস্ট থেকে শুরু হয়। শাহরিয়ার রশিদ খানের পক্ষে যুক্তিতর্ক শেষ হলে আসামি বজলুল হুদার পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন বাকি থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭২৩ ঘ.