২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মিগ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের শুনানি চলছে

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্ট শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরি ও বিচারপতি মো. আতাউর রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানিতে শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মিগ-২৯ ক্রয়ে দুর্নীতি না হওয়ার বিষয়ে হাইকোর্ট ইতোপূর্বে এক রিটের রায়ে সিদ্ধান্ত দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর হাইকোর্ট শুনানি অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরি ও বিচারপতি মো. আতাউর রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলা বাতিলের শেখ হাসিনার আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি হয়। শুনানিতে শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, মিগ-২৯ ক্রয়ে দুর্নীতি না হওয়ার বিষয়ে হাইকোর্ট ইতোপূর্বে এক রিটের রায়ে সিদ্ধান্ত দিয়েছে। ব্যারিস্টার শফিক আহমদ শুনানিতে আরও বলেন মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারজ্জামান ১৯৯৯ সালে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছিলেন। ২০০০ সালের ১৫ মার্চ বিচারপতি মাইনুর রেজা চৌধুরী ও বিচারপতি এমএ আজিজ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন। রায়ে তখন ওই বেঞ্চ সিদ্ধান্ত দিয়েছিল মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয়ে কোন অনিয়ম বা দুর্নীতি হয়নি। তিনি শুনানিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এয়ারবাস ক্রয় মামলাটি হাইকোর্ট ইতোপূর্বে খারিজ করে দিয়েছিল। ওই মামলার রায়ে হাইকোর্ট উল্লেখ করেছিল এ ধরনের ক্রয় প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর একক কোন ক্ষমতা নেই। মিগ-২৯ ও এয়ারবাস মামলার অভিযোগের প্রকৃতি একই রকমের। ব্যারিস্টার শফিক আহমেদ বলেন শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ ক্রয়ের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কোন ভিত্তি নেই। বুধবার এ মামলাটি বাতিলের জন্য শেখ হাসিনার আবেদনের ওপর হাইকোর্ট তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৬৫৩ ঘ.