২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অস্ত্র মামলায় ২ ছাত্রদল কর্মীর ১০ বছরের কারাদণ্ড

জামালপুরে একটি অস্ত্র মামলায় ছাত্রদলের দুই কর্মী সোহেল (৩০) ও সেলিম মিয়াকে (২৯) আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

জামালপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জামালপুরে একটি অস্ত্র মামলায় ছাত্রদলের দুই কর্মী সোহেল (৩০) ও সেলিম মিয়াকে (২৯) আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজুল ইসলাম রনি মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সরিষাবাড়ী থানা পুলিশ চলতি বছরের ২৩ জানুয়ারি সোহেল ও সেলিম মিয়াকে স্থানীয় আরামনগর বাজার থেকে রিভলবারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক গফ্ফারুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে মঙ্গলবার রায় ঘোষণা করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭০৫ ঘ.