২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমেছে

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমেছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের চিকিৎসকরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন দিনে কলেরা হাসপাতালে দিনে রোগী ভর্তির সংখ্যা গড়ে নয়শ' থেকে সাড়ে সাতশ'তে নেমে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমেছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের চিকিৎসকরা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত তিন দিনে কলেরা হাসপাতালে দিনে রোগী ভর্তির সংখ্যা গড়ে নয়শ' থেকে সাড়ে সাতশ'তে নেমে এসেছে। আইসিডিডিআর,বির বিজ্ঞানী ডা. শাহদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডককমকে বলেন, গত কয়েকদিনে হাসপাতালে রোগী ভর্তির হার কিছুটা কমেছে। সোমবার বিকেল ৫টা ১২ মিনিট পর্যন্ত ৫৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত কয়েকদিনে গড়ে রোগি ভর্তির গড় সংখ্যা ৭৫০। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে অবশ্য সারা দেশে ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ২৪ ঘণ্টায় সারাদেশে চার হাজার ৫২ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে একজন। এছাড়া তিন হাজার ৯৮২ জন চোখের রোগে এবং ১৬ হাজার ১৪৭ জন শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছে। বন্যাদূর্গত ২০টি জেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৫১৮ জনের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এমআরএফ/এসএনডি/২১৫০ ঘ.