ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর জেলা ও দায়রা জজ এ এফ এম মোস্তফাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এছাড়া দু'জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়েছে।
এদের মধ্যে যুগ্ম সচিব শফিকুল ইসলাম খানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের 'বেসরকারি ইপিজেড-এর বোর্ড অব গভর্নরস'-এর নির্বাহী সেল-এর মহাপরিচালক ও যুগ্ম-সচিব একরামুর রহমানকে বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/২০৫৪ ঘ.
bdnews24