২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রাক ও বাসের সংঘর্ষে বিডিআর সদস্যসহ আহত ১২

জয়পুরহাট-হিলি সড়কের গতন শহর এলাকায় সোমবার সকালে বিডিআরের ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ বিডিআর সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 08:28 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

জয়পুরহাট, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -জয়পুরহাট-হিলি সড়কের গতন শহর এলাকায় সোমবার সকালে বিডিআরের ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৮ বিডিআর সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। জয়পুরহাট ২৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন ইনচার্জ মেজর আবু সাঈদ খান জানান, বিডিআর সদস্যদের বহনকারী দুটি ট্রাক ফুলবাড়ি যাওয়ার পথে গতন শহর এলাকায় পৌঁছালে হিলি থেকে ছেড়ে আসা খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ৮ বিডিআর সদস্যসহ ১২ জন আহত হন। আহতদের মধ্যে বিডিআরের সিগনালম্যান মহব্বত আলী ও সিপাহী সদরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে এবং আরো চার বিডিআর সদস্যকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে আবু সাঈদ খান জানান। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে বিডিআরের জিম্মায় দেওয়া হয়েছে এবং বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। তবে বাস চালককে আটক করা যায়নি। এ ঘটনায় একটি মামলা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৪২২ ঘ.