জয়পুরহাট, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা সদরের ভাদুরিয়া এলাকা থেকে ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ ছয় চোরাচালানিকে রোববার ভোরে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর শাহ্ আলী সাংবাদিকদের জানান, রোজার ঈদকে সামনে রেখে চোরাচালানিরা কাপড়গুলো ভারত থেকে চোরাই পথে নিয়ে এসেছিলো।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার গাবতলী উপজেলার হামিদপুর গ্রামের রফিকুল (২৮), কাহালু উপজেলার সুজিত রায় (২৪), শেরপুর উপজেলার রুবেল (৩৮), দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মালেক (৪৮), একই গ্রামের আলম (৩৮) ও মধ্য বাসুদেবপুরের গাজী মিয়া (২৫)।
র্যাব দাবি করেছে, আটককৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮০৬ ঘ.
bdnews24