২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র মামলায় ঝালকাঠির ইউপি সদস্যের ১০ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র রাখার দায়ে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রমের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 11:23 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

বরিশাল, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র রাখার দায়ে ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রমের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান রোববার এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি সবুজ তালুকদারকে (৪৫) যৌথবাহিনী গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে ইউপি সদস্যের বাসায় মাটির নিচে পুঁতে রাখা একটি রিভলবার, ১৩০ রাউন্ড এয়ারগানের গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ওই দিনই সবুজ তালুকদারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২১ ঘ.