২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গৃহবধূকে কুপিয়ে খুন

বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় হাসিনা খাতুন (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে সদর উপজেলার আলিপুর গ্রামের চারাবটতলা এলাকায় ঘটে এ ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 07:52 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

সাতক্ষীরা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় হাসিনা খাতুন (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে সদর উপজেলার আলিপুর গ্রামের চারাবটতলা এলাকায় ঘটে এ ঘটনা। এলাকাবাসী ও পুলিশ জানায়, আলীপুর গ্রামের হাজী রুহুল আমিনের স্ত্রী হাসিনা খাতুনকে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। প্রতিবেশীরা দ্রুত তাকে সাতক্ষীরা শহরের ইসলামী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জানান, হাসিনা মারা গেছেন। হামলার সময় হাসিনার স্বামী রুহুল আমিন বাড়ির পাশে মসজিদে এশার নামাজ পড়তে গিয়েছিল। সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নাজমুন নাহার কুমকুম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় রুহুল আমিন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫০ ঘ.