২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য নদীতে কমলেও পদ্মায় পানি বৃদ্ধির ধারা দুই-একদিন চলবে: পূর্বাভাস কেন্দ্র

পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় সোমবার থেকে যমুনায় পানি আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে কেন্দ্রের ভাষ্য, আগামী দুই-একদিন পদ্মায় পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। পদ্মা ও যমুনা এখনও বিপদ সীমার ওপর দিয়ে বইছে। দুটি নদীতেই পানি বেড়েছে। রাজধানীর আশপাশের নদীগুলোতে পানি কমতে থাকলেও টঙ্গি খালের পানি রয়েছে বিপদ সীমার ওপরে। পানি কমলেও বিপদ সীমার ওপরে রয়েছে মেঘনাও। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সারা দেশে মোট ১০টি পয়েন্টে নদীর পানি শনিবার বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও রোববার তা কমে সাতটিতে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 07:01 AM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মা ও যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় সোমবার থেকে যমুনায় পানি আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে কেন্দ্রের ভাষ্য, আগামী দুই-একদিন পদ্মায় পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। পদ্মা ও যমুনা এখনও বিপদ সীমার ওপর দিয়ে বইছে। দুটি নদীতেই পানি বেড়েছে। রাজধানীর আশপাশের নদীগুলোতে পানি কমতে থাকলেও টঙ্গি খালের পানি রয়েছে বিপদ সীমার ওপরে। পানি কমলেও বিপদ সীমার ওপরে রয়েছে মেঘনাও। বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সারা দেশে মোট ১০টি পয়েন্টে নদীর পানি শনিবার বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও রোববার তা কমে সাতটিতে দাঁড়িয়েছে। টঙ্গি খাল ছাড়া রাজধানীর আশপাশের সব নদীই এখন বিপদ সীমার নিচ দিয়ে বইছে। পানি ৩ সেন্টি মিটার কমলেও টঙ্গি খাল রয়েছে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ওপরে। তিনি বলেন, বন্যা পূর্বাভাস কেন্দ্রের ৬৩টি স্টেশনের ২৬টিতে পানি বেড়েছে, ৩২টিতে পানি কমেছে এবং অপরিবর্তিত রয়েছে একটি স্টেশনে। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১ সেন্টি মিটার কমলেও বাহাদুরাবাদ ও আরিচা পয়েন্টে পানি ৩ ও ৭ সেন্টি মিটার বেড়েছে। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ২০ সেন্টি মিটার কমেছে। মেঘনা অববাহিকায় কুশিয়ারা ছাড়া অন্য সব নদীতেই পানি কমেছে। গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি যথাক্রমে ১১ ও ৮ সেন্টি মিটার বেড়ে তা বিপদ সীমার ৩৬ ও ৩০ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরিফুল ইসলাম জানান, সোমবার থেকে ব্রহ্মপুত্র নদীর পানি কমতে শুরু করবে। তবে পদ্মায় পানি বৃদ্ধির ধারা আগামী দুই-একদিন অব্যাহত থাকবে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে রোববার বলা হয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি এবং সর্বনিু ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু তাপমাত্রা ছিল ময়মনসিংহে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২৫৩ ঘ.