২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাগিং গ্রামে শনিবার সকালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 06:56 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ময়মনসিংহ, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাগিং গ্রামে শনিবার সকালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ইউসুফ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামে বেড়াতে যাওয়া শাফাক (৩) ও আশফাক (৪) সকালে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, দুজনেই মারা গেছেন। সাফাক ও আশফাক সম্পর্কে চাচাতো ভাই। শাফাকের বাবা পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির। আশফাক আব্দুল মোমেনের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৮ ঘ.