২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

শনিবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

নীলফামারী,১৮ আগস্ট(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শনিবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দমকল অফিস জানিয়েছে, খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারের 'ভাই ভাই' রেষ্টুরেন্টে বিদ্যুতের শর্টসার্কিট হয়ে ওই আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখায় পাশের আরো ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী পুড়ে যায়। নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১২২০ঘ.