ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল বলেছেন, আসন্ন রমজান মাসে আরও বেশি স্থানে হকারদের বসার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, হকারদের পুনর্বাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। শুক্রবার সরকারের তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
উপদেষ্টা শুক্রবার গুলশানে একটি মার্কেট পরিদর্শনকালে হকারদের এ আশ্বাস দেন। উপদেষ্টা হকারদের উদ্দেশে বলেন, হকার মার্কেটের পাশে যাতে কোন রকম যানজটের সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের চলাচলে যেন কোন অসুবিধা না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।
রাজধানীতে হকারদের পুনর্বাসনের জন্য সরকার ইতিমধ্যে আটটি স্থানে প্রতিদিন এবং ১০টি স্থানে সপ্তাহে একদিন হকারদের বসার ব্যবস্থা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24