ঢাকা, আগষ্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ৬৩টি জেলার ৬শ'৩৪টি স্থানে একযোগে বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত্বের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল জামায়াতুল মুজাহিদীন (জেএমবি) নামের জঙ্গি সংগঠনটি। এ ঘটনার মাধ্যমে জেএমবি শুধুমাত্র মিডিয়ার 'কল্পনা' থেকে নাড়া দেওয়া সত্যে পরিণত হয়েছিল সে সময়ের সরকারের কাছে।
দ্রুত বিচার সম্পন্ন করার প্রতিশ্র"তি দেওয়া হলেও ১৭ আগস্টের হামলায় ১৫৪ টি মামলার মধ্যে বিচার হয়েছে মাত্র ১৬টির। ২৭ টি মামলার এখনো তদন্তই শেষ হয়নি।
আলোড়ন তোলা সেই ঘটনার দু'বছর পূর্তিতে ১৭ আগস্ট ও তার পর থেকে ঘটা বোমা হামলার মামলাগুলোর হাল আর সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন লিটন হায়দার
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সর্বশেষ তথ্য মতে, ওই বোমা হামলা ঘটনা থেকে ২ আগস্ট ২০০৭ পর্যন্ত সারাদেশে ২৬৭ টি মামলা হয়েছিল। এর মধ্যে ১৭ আগস্ট হয়েছিল ১শ' ৫৪ টি ও তার পরে আরও ১শ' ১৩ টি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়৭ শ' ৪০ জন।
এর মধ্যে ২শ' ২৪টি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে, ১টি মামলার চুড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে, তদন্তাধীন ও বিচারাধীন মামলা যথাক্রমে ৪২ ও ১শ' ৫১টি । ২৯টি মামলার বিচার প্রক্রিয়াধীন এবং ৪৪টি মামলার বিচারের পর রায় দিয়েছে আদালত।
এ মামলাগুলোর বিচারে মৃত্যুদণ্ডসহ ২শ' ২ জনের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেয় আদালত। এর মধ্যে ৩৫ জনের মৃত্যুদণ্ড, ৭০ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৯৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। বেকসুর খালাস পেয়েছে ৪১ জন । জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানসহ ৬ জনের মৃত্যুদণ্ডের রায় চলতি বছরের ২৯ মার্চ কার্যকরও হয়েছে।
২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে বিচারক সোহেল আহমেদ চৌধুরী ও জগন্নাথ পাঁড়ে হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি আলোড়ন তোলে। ওই সময় বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন হাতেনাতে ধরা পড়ে।
২০০৬ সালের ২৯ মে ওই হত্যা মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ সাত জনের ফাঁসির আদেশ দেন।
অন্যতম আসামি আসাদুল ইসলাম আরিফ পলাতক থাকায় তার ফাঁসি কার্যকর করা যায়নি। আরিফ স
bdnews24