২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের টাকাসহ ভূমি কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নেওয়ার অভিযোগে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আকবর আলীকে গ্রেপ্তার করেছে জেলা দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 09:22 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আকবর আলীকে গ্রেপ্তার করেছে জেলা দুর্নীতি দমন কমিশন। যৌথবাহিনীর সহায়তায় নবীনগর উপজেলা শহরের একটি রেস্তোরাঁয় শুক্রবার সকালে ঘুষ লেনদেনের সময় আকবর আলীকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ। তিনি বলেন, "বালিমহাল ইজারা সংক্রান্ত এক ঘটনায় আকবর আলী নজরদৌলত গ্রামের মো. আসাদুজ্জামানের কাছে কয়েকদিন আগে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। বিষয়টি আসাদুজ্জামান লিখিতভাবে কমিশনকে জানায়। তখন আকবর আলীকে গ্রেপ্তারে পরিকল্পতভাবে ঘুষ নেওয়ার জন্য একটি হোটেলে আসতে বলা হয়। আর হোটেলে বসে ঘুষের টাকা নেওয়ার সময়ই তাকে গ্রেপ্তার করা হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৮ ঘ.