বরিশাল, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশালের বিসিক শিল্প নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয়ের ওই দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই তারা তড়িতাহত হয়।
সকালে স্থানীয়রা বিসিক এলাকার 'হক প্রেস' এর কাছে লাশ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ এবং ঘটনাস্থল থেকে একটি প্লায়ার্সসহ তার কাটার কিছু যন্ত্রপাতি উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত এক জনের বয়স অনুমানিক ২৮ বছর এবং অপর জনের বয়স ৪৮ বছরের মতো।
তিনি বলেন, "তার কাটার যন্ত্রপাতি দেখে মনে হচ্ছে তারা তার চুরি করতেই এসেছিলো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২৩১ ঘ.
bdnews24