রাজশাহী, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর বাগমারা উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সাধূপাড়া ও খয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা গোলাম সারোয়ার।
তিনি জানান, সাধুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার আব্দুর রশিদ বাবু (২৬) এবং খয়রা এলাকা থেকে গ্রেপ্তার খোরশেদ আলম (২৮) এর বিরুদ্ধে পুলিশের ওপর আক্রমণসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২১৮ ঘ.
bdnews24