২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা ও আব্বাস পরিবারের ৯ সদস্যের শেয়ারসংক্রান্ত তথ্য চেয়েছে এসইসি

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে সাবেক মন্ত্রী নাজমুল হুদার পরিবার এবং মির্জা আব্বাসের ছেলে ও ভাইয়ের পরিবারের সদস্যদের শেয়ার সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসি। আগামী ২৩ আগস্টের মধ্যে এসব তথ্য দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে এসইসির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সব প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংককে এ ব্যাপারে তথ্য দেওয়ার অনুরোধ করে একটি চিঠি দিয়েছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 05:57 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে সাবেক মন্ত্রী নাজমুল হুদার পরিবার এবং মির্জা আব্বাসের ছেলে ও ভাইয়ের পরিবারের সদস্যদের শেয়ার সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসি। আগামী ২৩ আগস্টের মধ্যে এসব তথ্য দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে এসইসির (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশনের চাহিদা অনুযায়ী আমরা সব প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংককে এ ব্যাপারে তথ্য দেওয়ার অনুরোধ করে একটি চিঠি দিয়েছি।" তিনি জানান, চিঠির সঙ্গে আব্বাস ও হুদা পরিবারের ৯ জনের নামের একটি তালিকা বিভিন্ন প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এতে তাদের নামে থাকা শেয়ার/ডিবেঞ্চারের সংখ্যা, কেনার তারিখ ও বিনিয়োগের পরিমাণ জানাতে চাওয়া হয়েছে। তালিকায় হুদা পরিবারের মধ্যে নাজমুল হুদা, তার স্ত্রী সিগমা হুদা, মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার নাম রয়েছে। এছাড়া মির্জা আব্বাসের ছেলে মির্জা আরাফাত আব্বাস, ভাই মির্জা খোকন, খোকনের স্ত্রী মাসুদা একরাম, সন্তান কায়নাত মির্জা শাশা ও কাশফা মির্জা ভাষার নাম ওই তালিকায় রয়েছে। এসইসির পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, 'ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে এই ৯ জনের নামে যেসব শেয়ার বা ডিবেঞ্চার রয়েছে এসইসির কাছে সে সংক্রান্ত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন।' আগামী ২৩ আগস্টের মধ্যে এসব তথ্য এসইসিকে দিতে বলা হয়েছে ওই চিঠিতে। জুলাই, ২০০৭ পর্যন্ত ডিএসইতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩১টি। এগুলোর ভেতর ২৬০টি কোম্পানি, ১৪ টি মিউচুয়াল ফান্ড ও ৮টি ডিবেঞ্চার। এছাড়া সিএসইতে ২০৫টি কোম্পানি, ১৪টি মিউচুয়াল ফান্ড ও একটি ডিবেঞ্চারসহ মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২২০টি। এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড সাবেক বনসংরক্ষক এম আতিকুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তাদের নামে থাকা সব চলতি হিসাব, জমার হিসাব, ঋণ, বৈদেশিক মুদ্রার হিসাব, ক্রেডিট কার্ড ও অন্যান্য তহবিলের তথ্য চেয়ে পাঠিয়েছে এনবিআর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএইচবি/২৩৩৫ ঘ.