পটুয়াখালী, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় পটুয়াখালী- ২ (বাউফল) আসনে বিএনপির সাবেক সাংসদ ও পটুয়াখালী জেলা বিএনপি সহ-সভাপতি শহিদুল আলম তালুকদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম সাজেদুর রহমান এ রায় দেন।
চলতি বছরের ১৬ ফেব্র"য়ারি সন্ধ্যায় যৌথবাহিনীর সদস্যরা শহিদুল আলম তালুকদারের বাউফলের বাসায় তল্লাশি চালিয়ে বিপুল ত্রাণ সামগ্রীর সঙ্গে পিস্তলের দু'টি ম্যাগাজিন উদ্ধার করে।
পরদিন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন। ১৭ জুন এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
২৯ জুলাই শহিদুল আলম তালুকদার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/এসকে/১২২৬ ঘ
bdnews24