২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত জলদস্যু আটক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পানামার পতাকাবাহী একটি জাহাজে ডাকাতির সময় বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড সাত জলদস্যুকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

চট্টগ্রাম, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পানামার পতাকাবাহী একটি জাহাজে ডাকাতির সময় বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড সাত জলদস্যুকে আটক করেছে। চট্টগ্রাম কোস্টগার্ডের পূর্ব জোনের লেফটেন্যান্ট বিএন এম এম এম হাসান জানান, পানামার পতাকাবাহী এমভি ডিসকভারি- ২ নামের জাহাজে ডাকাতির খবর পেয়ে টহলরত কোস্টগার্ডের একটি দল জলদস্যুদের আটক করে। আটককৃতরা হলো- আব্দুল বাশার (৩২), মো. মাইন উদ্দিন (৩২), মো. শাহীন (৩৫), মো. ফিরোজ খান (৩০), শহীদুর (৩৮), আবুল বাশার (৩০) ও মো. বাদলকে (২৮)। তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/২০০৯ ঘ.