২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যান্টাসি কিংডমে শুক্রবার থেকে বাংলালিংক দেশ সঙ্গীত উৎসব শুরু

বন্যার্তদের সহায়তার জন্য ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের "বাংলালিংক দেশ মিউজিক ফেস্টিভাল ২০০৭"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বন্যার্তদের সহায়তার জন্য ঢাকার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিনের "বাংলালিংক দেশ মিউজিক ফেস্টিভাল ২০০৭"। বৃহস্পতিবার মোবাইল টেলিফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সঙ্গীত উৎসব থেকে পাওয়া অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। দুই দিনব্যাপী এই উৎসবে সঙ্গীত পরিবেশন করবে ব্যান্ড দল নগরবাউল, এলআরবি, মাইলস, ওয়ারফেজ, সোলস, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, দলছুট, দি ট্র্যাপ, মেটাল মেজ, রাগা, শিরোনামহীন, নেমেসিস, বাংলাদেশ, পেন্টাগন, লালন, ফুয়াদ, তাহসান, অর্ণব ও তার দল, হায়দার হোসেন, মিলন মাহমুদ, রোমা, মিলা, কানিজ, মেহরীন, তমস, স্কেয়ারক্রো ও ক্লাব ইফ। এই উদ্যোগে বাংলালিংকের সঙ্গে রয়েছে কনকর্ড গ্র"প, চ্যানেল আই, রেডিও ফুর্তি, সাস ও আমদের গান ডট কম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৯১০ ঘ.