২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে বর্ষণে নদীর পানি কিছুটা বেড়েছে ,তবে বিপদ নেই

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে তীব্র বর্ষণের প্রভাব পড়েছে বাংলাদেশের নদনদীগুলোয়। এতে বাংলাদেশের নদীগুলোর মধ্যে ৩২টি পয়েন্টে পানি বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 10:31 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে তীব্র বর্ষণের প্রভাব পড়েছে বাংলাদেশের নদনদীগুলোয়। এতে বাংলাদেশের নদীগুলোর মধ্যে ৩২টি পয়েন্টে পানি বেড়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯২ সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতির পথে এই পানি বেড়ে যাওয়া কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম বৃহস্পতিবার জানান, নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গে টানা বর্ষণে ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার নদনদীগুলোতে পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, ১২টি পয়েন্টে নয়টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়েছে ৩২টি পয়েন্টে, কমেছে ২৬টি পয়েন্টে এবং দুটি পয়েন্টে পানি রয়েছে অপরিবর্তিত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৬২২ঘ.