২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের স্বাধীনতা দিবসে উৎসবমুখর পঞ্চগড় সীমান্ত

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পঞ্চগড় সীমান্ত ছিল উৎসবমুখর। পরস্পরের প্রতি কড়া নজরদারি ভুলে এদিন আনন্দে মেতে ওঠেন বিএসএফ ও বিডিআর জওয়ানরা। সীমান্তের বাধা পাশে সরিয়ে রেখে বিএসএফ সদস্যরা মিষ্টিমুখ করান বিডিআর সদস্যদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

পঞ্চগড়, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার পঞ্চগড় সীমান্ত ছিল উৎসবমুখর। পরস্পরের প্রতি কড়া নজরদারি ভুলে এদিন আনন্দে মেতে ওঠেন বিএসএফ ও বিডিআর জওয়ানরা। সীমান্তের বাধা পাশে সরিয়ে রেখে বিএসএফ সদস্যরা মিষ্টিমুখ করান বিডিআর সদস্যদের। সীমান্ত এলাকার লোকজন জানান, জেলার প্রায় সবকটি বিডিআর বিওপিতে বুধবার বিএসএফ এলাকাসবাসীর মাধ্যমে মিষ্টি পাঠিয়ে দেয়। কোনো কোনো বিওপিতে বিএসএফ সদস্যরা নিজেরা এসে মিষ্টি দিয়ে যান। এ সময় কোথাও কোথাও দু'পক্ষের সীমান্ত-প্রহরীদের কোলাকুলিও করতে দেখা যায়। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহম্মদ শেখ ফরিদ বিএসএফের মিষ্টি বিতরণের বিষয়টি স্বীকার করেছেন। নাম প্রকাশ না করে বিডিআরের একজন কম্পানি কমান্ডার জানান, আমাদের স্বাধীনতা দিবসেও আমরা বিএসএফ সদস্যদের মিষ্টিমুখ করাই। রেওয়াজ অনুযায়ী তারাও একই কাজ করেছে। এটা সীমান্তে উভয়পক্ষের বৈরিতা অবসানে কাজ করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এসএনডি/২১৫৯ ঘ.