২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার

নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি থেকে বুধবার ভোররাতে একটি কাটা রাইফেল ও একটি এলজিসহ নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি ৩৭ ইঞ্চি লম্বা রামদাও রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 08:28 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

চট্টগ্রাম, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি থেকে বুধবার ভোররাতে একটি কাটা রাইফেল ও একটি এলজিসহ নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি ৩৭ ইঞ্চি লম্বা রামদাও রয়েছে। বায়েজিদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি মমিনুল ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত আড়াইটায় এ সব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা মামরায় অভিযুক্ত মমিনুলকে গত ২৮ জুলাই গ্রেপ্তার করা হয় বলে আখতারুজ্জামান জানান। মঙ্গলবার তাকে রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/আরএ/এমআই/১৪১৯ ঘ.