২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সোমবার রাত মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:39 PM

রাত পৌনে ১২ টায় ৭/১ নর্থরোড, ভুতের গলির বাসিন্দা আব্দুস সাত্তার বাদি হয়ে ধানমন্ডি থানায় এ মামলা করেন। এজাহারে তিনি মিন্টুর বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আবুল কালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় মিন্টুসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করা হয়েছে। বাদি অভিযোগ করেছেন, বাংলামোটরে আব্দুল আওয়াল মিন্টুর অ্যাংকর টাওয়ারের অফিসের পাশে তার জমি আছে। বাদি গত ২৫ এপ্রিল সেখানে ভবন তৈরির জন্য গেলে মিন্টু তাকে ডেকে নিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় আব্দুস সাত্তার তার পকেটে থাকা ৫০ হাজার টাকা মিন্টুর হাতে তুলে দেন। এর কিছুদিন পরই যৌথবাহিনীর সদস্যরা মিন্টুকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আমীরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইতিমধ্যে মামলার তদন্ত শুরু হয়েছে।