ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পনের আগস্টকে কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হবে না হাইকোর্ট তা জানতে চাওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার এখনো কোনো জবাব দেয়নি।
গত ৬ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হকের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, আইন সচিব, শিক্ষা সচিবসহ ৬ জনকে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। পনের আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তারও ব্যাখ্যা চাওয়া হয় ওই নোটিশে।
হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের রুলের জবাব না দেওয়ার বিষয়টি জানিয়ে রিট আবেদনকারী মো. মোজাম্মেল হক মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জবাব দেওয়ার জন্য আদালতের বেঁধে দেওয়া সময় রোববার শেষ হয়েছে। কিন্তু সরকার সোমবার পর্যন্ত কোনো জবাব দেয়নি।"
তিনি আরও বলেন, "রোববার এ বিষয়ে শুনানির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে আবেদন জানানো হয়েছিল। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণার জন্য অর্ন্তবর্তী আদেশ চেয়ে একটি আবেদনও তৈরি করে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু আদালত বলেছেন, বিষয়টি একদিনের জন্য নয়। রিটটির ওপর শুনানি করতে হলে সরকার পক্ষের কথাও শুনতে হবে। তাই সময় নিয়ে পরে আবার শুনানির জন্য আবেদন জানানোর পরামর্শ দেন আদালত।"
মোজাম্মেল হক জানান, রিটটি এখন চূড়া
bdnews24