ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে মোটর সাইকেল শোভাযাত্রা করে ত্রাণ বিতরণের খবরকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) সমন্বয়কারী ফেরদৌস আহমেদ কোরেশী।
মঙ্গলবার দুপুরে সেগুন বাগিচায় দৈনিক দেশ বাংলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ''মটর সাইকেল বহরের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। ত্রাণ কাজে তো নয়ই, সাধারণ রাজনৈতিক কর্মসূচিতেও আমি এর পক্ষপাতি নই। আগামীতে পিডিপির রাজনীতিতেও এর বর্হিপ্রকাশ ঘটবে।''
কিছু গণমাধ্যম ও বেসরকারি টিভি চ্যানেলে তার মানিকগঞ্জ সফরের সংবাদকে যেভাবে প্রকাশ করা হয়েছে তার সঙ্গে বাস্তবতার মিল নেই উল্লেখ করে কোরেশী বলেন, ''মানিকগঞ্জের তুচ্ছ ঘটনাকে বিকৃত করে ছাপানো হয়েছে যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।''
মানিকগঞ্জের ঘটনা সম্পর্কে তিনি বলেন, ''রোববার মানিকগঞ্জের দুটি স্পটে ত্রাণ দিয়ে আরিচাঘাটের কাছে পৌঁছে দেখি ২০/২৫টি মটর সাইকেল আমার জন্য অপেক্ষা করছে। আমি এতে বিরক্ত হয়েছি। তাদের সঙ্গে কুশল বিনিময় করে মটর সাইকেল বহরকে পাশ কাটিয়ে আমরা চলে যাই। সেখানে কোনো শোভাযাত্রা কিংবা ব্যানারসহ শ্লে
bdnews24