২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ১৭ আগস্ট বোমা হামলার আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার আসামি আশাশুনির জেএমবি সদস্য নূর আলি (৭০) মেম্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 04:19 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

সাতক্ষীরা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার আসামি আশাশুনির জেএমবি সদস্য নূর আলি (৭০) মেম্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে কলারোয়া উপজেলার বেলেডাঙ্গা গ্রামের আরিজুল ইসলামের বাড়ি থেকে নূর আলীকে গ্রেপ্তার করা হয়। সে ফরিদ উদ্দিন বলেন, "নূর আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।" নূর আলীর বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২১৬ ঘ.