২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলায় নাদিম মোস্তফার ১০ বছর কারাদণ্ড

চাঁদাবাজি ও হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখলের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তাফাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো ১৪ বিএনপি নেতাকর্মীকে একই পরিমাণ সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর আতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক রেজাউল ইসলাম এ রায় দেন। ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখল করে নেওয়ার অভিযোগে নাদিম মোস্তফাসহ ১৫ আসামির সবাইকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাঁদাবাজির অভিযোগে তাদেরকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

অ্যাডভাইজরি: সাজার মেয়াদ ১২ বছরের স্থলে ১০ বছর হবে। রাজশাহী, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও হামলা চালিয়ে ভোট কেন্দ্র দখলের অভিযোগে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাদিম মোস্তাফাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরো ১৪ বিএনপি নেতাকর্মীকে একই পরিমাণ সাজা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর আতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক রেজাউল ইসলাম এ রায় দেন। ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখল করে নেওয়ার অভিযোগে নাদিম মোস্তফাসহ ১৫ আসামির সবাইকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চাঁদাবাজির অভিযোগে তাদেরকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে। সেক্ষেত্রে আসামিদের সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে ৭ বছর। নাদিম মোস্তফা ছাড়া মামলার অন্য আসামিরা হচ্ছেন