২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৫১৫ কোটি ডলার

বন্যার কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বেশ মজবুত অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ফোরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ৫১৪ কোটি ২৫ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে ৫০০ কোটি ডলারের নিচে নেমে এসেছিল। প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর হার ও রফতানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এক মাসের মাথায় তা আবার ৫০০ কোটি ডলার অতিক্রম করে। গত রোববার রিজার্ভের পরিমাণ ছিল ৫১২ কোটি ৪০ লাখ ডলার। সোমবার তা বেড়ে ৫১৪ কোটি ২৫ লাখ ডলার হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 04:42 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বেশ মজবুত অবস্থায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ফোরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার রিজার্ভের পরিমাণ ছিল ৫১৪ কোটি ২৫ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে ৫০০ কোটি ডলারের নিচে নেমে এসেছিল। প্রবাসীদের বৈদেশিক মুদ্রা পাঠানোর হার ও রফতানি আয় বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় এক মাসের মাথায় তা আবার ৫০০ কোটি ডলার অতিক্রম করে। গত রোববার রিজার্ভের পরিমাণ ছিল ৫১২ কোটি ৪০ লাখ ডলার। সোমবার তা বেড়ে ৫১৪ কোটি ২৫ লাখ ডলার হয়। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বন্যার কারণে রিজার্ভ কমার আশঙ্কা নেই। বরং তা আরো বাড়তে পারে। কেননা, বন্যার ক্ষতি পুষিয়ে নিতে প্রবাসীরা দেশে আত্মীয়-স্বজনদের কাছে আরো বেশি অর্থ পাঠাবেন। তবে আমদানি হঠাৎ বেড়ে গেলে অথবা রপ্তানি আয় কমে গেলে রিজার্ভে টান পড়তে পারে।'' এ প্রসঙ্গে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''রিজার্ভ ৫০০ কোটি ডলারের ওপরে থাকা দেশের জন্য খুবই ভালো। তবে এই রিজার্ভের পুরোটা ধরে না রেখে উৎপাদনশীল খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে ব্যবহার করা যেতে পারে।'' বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, গত প্রায় আড়াই বছর ধরে রেমিটেন্স ও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়তে থাকে। গত জুনের শেষের দিকে রিজার্ভ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়ে রেকর্ড গড়ে। জুলাই মাসের প্রথম সপ্তাহে তা আরও বেড়ে ৫২০ কোটি ডলারে পৌঁচ্ছে। ৯ জুলাই আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৪৮৪ কোটি ডলারে নেমে আসে। গত এক মাসে তা আরও বেড়ে প্রায় ৫২৫ কোটি ডলার হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরে প্রবাসীরা প্রায় ৬০০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। রেমিটেন্সের এই পরিমাণ তার আগের অর্থবছরের তুলনায় ২২ শতাংশ বেশি। রফতানি আয় বেড়েছে প্রায় ২০ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছরের প্রথম মাসে রেমিটেন্স এসেছে ৫৬ কোটি ডলার। প্রসঙ্গত, প্রতি দুই মাস পর পর কেন্দ্রীয় ব্যাংক আকুর আমদানি বিল পরিশাধ করে। সেই হিসাবে গত জুলাই ও চলতি আগস্ট মাসের বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২২২২ ঘ.