২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজে সংঘর্ষ

চট্টগ্রাম বন্দর চ্যানেলে সোমবার দুপুরে কন্টেইনারবাহী একটি জাহাজের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি ড্রেজারের সংঘর্ষ হয়েছে। এতে ড্রেজার 'খনক' মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

চট্টগ্রাম, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর চ্যানেলে সোমবার দুপুরে কন্টেইনারবাহী একটি জাহাজের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের একটি ড্রেজারের সংঘর্ষ হয়েছে। এতে ড্রেজার 'খনক' মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার তদন্তে কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি করেছে। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে কন্টেইনারবাহী জাহাজ এম ভি কোটা ছাইয়া ৬নং জেটিতে ভেড়ার সময় প্রবল বাতাস ও ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ৫নং জেটিতে অপেক্ষমান বন্দরের ড্রেজার খনককে সজোরে আঘাত করে । এতে ড্রেজার খনক তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনি জানান, হারবার মাস্টার জাফরুল্লাহ খানকে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষতি হিসাব করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। দুর্ঘটনার পরও বন্দর চ্যানেল মুক্ত এবং বন্দরের কর্মকাণ্ড স্বাভাবিক আছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এসএনডি/১৯৫৭ ঘ.