কুমিল্লা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোমবার সকালে বাস ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দু'জন টেম্পুযাত্রী নিহত হয়েছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আহাম্মদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৮টার দিকে কালাকচুয়ায় কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঝটিকা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় টেম্পুযাত্রী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ার রবিচন্দ্র শীল (৪০) ও বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামের কালামিয়া (৪০) মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরে কুমিল্লা সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৪২ ঘ.
bdnews24