২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্টের আহ্বান

দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদ। সোমবার একটি মাত্র বাক্যের এক ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহম্মেদ। সোমবার একটি মাত্র বাক্যের এক ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন । 'ইউ টুয়েন্টিওয়ান গ্লোবাল' নামের একটি অনলাইন গ্র্যাজুয়েট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন,"দেশবাসীর প্রতি আমার আহ্বান, আপনারা বন্যার্তদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।" 'ইউ টুয়েন্টিওয়ান গ্লোবাল' ও তাদের স্থানীয় অংশীদার 'এইমইনলাইফ ডট কম'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী। অনলাইন গ্র্যাজুয়েট স্কুলটির মাধ্যমে বিশ্বের নয়টি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা-ব্যবস্থাপনা ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনাসহ নয়টি বিষয়ে