ফরিদপুর, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মার ভাঙনের কবল থেকে রক্ষা পেতে সোমবার ফরিদপুর শহরে বাবা ভোলানাথের বিগ্রহে 'গঙ্গাজল' অর্পণ করা হয়।
ভোর সাড়ে চারটা থেকে সকাল ৮টা পর্যন্ত শ' শ' ভোলানাথ ভক্ত নারী-পুরুষ শহরতলীর সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পদ্মা নদী থেকে ঘট ভর্তি পানি এনে নীলটুলী কালী মন্দির, চকবাজার শিব মন্দির ও গৌরগোপাল আঙিনায় ভোলানাথের বিগ্রহে ঢালেন।
নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার আশায় নীলটুলী কালী মন্দির কমিটি এর আয়োজন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৩১২ ঘ.
bdnews24