২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর মোহাম্মদপুরে গলায় ফাঁস দিয়ে খাদিজা ইসলাম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 05:10 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে গলায় ফাঁস দিয়ে খাদিজা ইসলাম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক হীরক কুমার গোস্বামী জানান, শনিবার রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে শোয়ার ঘরে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন খাদিজা। স্বামী পারভেজ ইসলাম বিষয়টি টের পেয়ে তাকে আল মারকাজুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএইচবি/জেকে/২৩০৬ ঘ.