২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমকে সহায়ক হিসেবে নেয়া উচিত : লে. জে. মাসুদ উদ্দিন

সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমকে সহায়ক হিসেবে নেয়া উচিত। কারণ যে কোনো বিষয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পেতে জনগণ প্রথমেই গণমাধ্যমের দ্বারস্থ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্বের যে কোনো প্রান্তে সন্ত্রাসবাদ দমনে গণমাধ্যমকে সহায়ক হিসেবে নেয়া উচিত। কারণ যে কোনো বিষয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য পেতে জনগণ প্রথমেই গণমাধ্যমের দ্বারস্থ হয়। ঢাকা সেনানিবাসে রবিবার সপ্তাহব্যাপী এক সেমিনার উদ্বোধনের সময় তিনি একথা বলেন। ঢাকায় মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা শাখার পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও ডিফেন্স ইন্সটিটিউট ফর লিগ্যাল স্টাডিজ 'ডেভেলপিং রুলস অফ এনগেজমেন্ট অ্যান্ড কম্ব্যাটিং টেরোরিজম' শীর্ষক এই সেমিনারের আয়োজন করেছে। রোববার আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেমিনারের এ খবর জানানো হয়। লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, "সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেশে ও দেশের বাইরে কাজ করছে। তবে বর্তমানে এর বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়েছে। কারণ এজন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বিশ্ব স