মেহেরপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার আমদহ শেখ পাড়া গ্রাম থেকে রোববার বিকেলে হেরোইন পাচারের অভিযোগে মিরা পারভীন (২৮) নামের এক জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
অভিযানের সময় তার বাড়ি থেকে ২০৩ পুরিয়া হেরোইন এবং রফিকুল ও হারুন নামে দুজন হেরোইন ক্রেতাকে আটক করা হয় বলে জানান র্যাব-৬ এর গাংনী ফাঁড়ির অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট শেখ মুর্তজা গালিব।
এদের সবাইকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
মেহেরপুর সদর থানার দায়িত্বরত কর্মকর্তা আজিমুন্নেসা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24