২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরে আটকে পড়া 'সুন্দরবন' লঞ্চের যাত্রীদের উদ্ধার

ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সুন্দরবন-৭ লঞ্চটি চরে আটকে পড়ার ১০ ঘণ্টা পর রোববার দুপুরে ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার মেঘনার মোহনার বাউশিয়ারচরে আটকে পড়া লঞ্চটি অবশ্য উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

বরিশাল, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী সুন্দরবন-৭ লঞ্চটি চরে আটকে পড়ার ১০ ঘণ্টা পর রোববার দুপুরে ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বরিশালের হিজলা উপজেলার মেঘনার মোহনার বাউশিয়ারচরে আটকে পড়া লঞ্চটি অবশ্য উদ্ধার করা যায়নি। সুন্দরবন-৭ লঞ্চের মাস্টার আবদুল মান্নান ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাত ৮ টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার সদরঘাট ছাড়ে। রাত তিনটার দিকে লঞ্চটি মেঘনার মোহনায় প্রবল স্রোত এবং বাতাসের চাপে চরে আটকে যায়।" তিনি জানান, রাতে লঞ্চের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা চালিয়েও আটকে থাকা লঞ্চটি পুনরায় সচল কিংবা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে পারেননি। রোববার দুপুর ১টার দিকে বরিশাল-১ নামের একটি লঞ্চের সাহায্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে বিকালে তাদের বরিশালে পৌঁছে দেওয়া হয়। আটকে পড়া লঞ্চটি উদ্ধারে সুন্দরবন কোম্পানির অপর একটি লঞ্চ ঢাকা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে আব্দুল মান্নান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৮ ঘ.